ইসমাইল খান টিটু:-----
গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৫ম ডিআইইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আয়োজিত ৫ম ডিআইইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল প্রতিযোগিতার।
গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা, বিশ্লেষণী দক্ষতা ও সাবলীল বক্তব্য উপস্থাপনে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বিতর্ক শুধু প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের মাধ্যম নয়; বরং জ্ঞান, মনন, সহনশীলতা ও যৌক্তিক চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণী ও সমাপনী পর্বে অতিথি, আয়োজক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিদের সঙ্গে আয়োজকদের বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র ধারণের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকে ‘৫ম ডিআইইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী আয়োজন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন