ইসমাইল খান টিটু, মতলব উত্তর, চাঁদপুর:------
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে নৌকাগুলোর বিক্রয়মূল্য, ভ্যাট ও আয়করসহ সরকারি কোষাগারে মোট ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব জমা হয়েছে। আদালতে মামলা চলমান থাকায় অপর একটি নৌকা নিলামে বিক্রি করা হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মেঘনা নদীর তীরে মোহনপুর এলাকায় এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৯টি নৌকার বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ৮৬ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে মোট রাজস্ব আদায় হয় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা টাস্কফোর্স বিভিন্ন অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে নৌকা, জাল ও মাছ জব্দ করে। অভিযানে জব্দ হওয়া ১০টি নৌকার মধ্যে ৯টি নৌকা নিলামে বিক্রির জন্য উপস্থাপন করা হয়। অপর একটি নৌকার বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় সেটি নিলামে তোলা হয়নি। আদালতের সিদ্ধান্তের পর ওই নৌকার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত নিলাম কমিটির মাধ্যমে সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত নিলাম সম্পন্ন হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করও যুক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদ বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা ১০টি নৌকার মধ্যে ৯টি নৌকা নিলামের জন্য উপস্থাপন করা হয়। একটি নৌকা আদালতের জিম্মায় থাকায় সেটির বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাকি ৯টি নৌকার নিলাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নিলামে মৎস্যজীবীরা নৌকা কেনার আগ্রহ প্রকাশ করেছেন এবং এর মাধ্যমে সরকার রাজস্ব পেয়েছে।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মামুনুর রশিদ মাসুমসহ কোস্টগার্ড সদস্যরা। এ সময় স্থানীয় জেলে ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন