মতলব উত্তর প্রতিনিধি:------
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় নবনির্বাচিত আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার।
এক অভিনন্দন বার্তায় গোলাম রাব্বানী স্টার বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের নেতৃত্বে আমরা ছেংগারচর পৌরসভা শ্রমিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছি। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে ঐক্য ও সহযোগিতার মাধ্যমে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন