খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

ছেংগারচর পৌরসভা ৩ নং ওয়ার্ডে কলাকান্দা বউবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছেংগারচর পৌরসভা ৩ নং ওয়ার্ডে কলাকান্দা বউবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

ইসমাইল খান টিটু:------

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে পৌরসভার বৌ-বাজার এলাকায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বৌ-বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিলে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা ইমরান হোসেন বাবু, মোঃ মোহন প্রধান, রিপন প্রধান, আনোয়ার হোসেন বাবলা, কলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, যুবদল নেতা মফিজ জমাদ্দার, মাইন উদ্দিন সিকদার, রশিদ সরকার, ছাত্রদল নেতা রাকিব, আসিফ, মুকুল প্রধান, জসিম ঢালী, লোকমান হোসেন, নুরুন্নবী মল্লিক ও তাইজুল ইসলাম কাজীসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খল অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোচ্চার থাকবেন।

আপনার মতামত লিখুন

ছেংগারচর পৌরসভা ৩ নং ওয়ার্ডে কলাকান্দা বউবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x
খবরের দর্পন

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ছেংগারচর পৌরসভা ৩ নং ওয়ার্ডে কলাকান্দা বউবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:------

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


শনিবার (২১ নভেম্বর) বিকেলে পৌরসভার বৌ-বাজার এলাকায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বৌ-বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।


মিছিলে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা ইমরান হোসেন বাবু, মোঃ মোহন প্রধান, রিপন প্রধান, আনোয়ার হোসেন বাবলা, কলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, যুবদল নেতা মফিজ জমাদ্দার, মাইন উদ্দিন সিকদার, রশিদ সরকার, ছাত্রদল নেতা রাকিব, আসিফ, মুকুল প্রধান, জসিম ঢালী, লোকমান হোসেন, নুরুন্নবী মল্লিক ও তাইজুল ইসলাম কাজীসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খল অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোচ্চার থাকবেন।



খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন