ইসমাইল খান টিটু:---
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি হালদারবাড়ি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে ফতেপুর পূর্ব ইউনিয়নের পাঁচটি পূজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন। এ সময় তিনি সুলতানাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় আলমগীর সরকার বলেন, শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করবেন—এটাই প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকে যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বলরাম গোস্বামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মামুন, নুরুজ্জামান, মনির হোসেন মেম্বার, পৌর যুবদলের সদস্যসচিব আশরাফুল আলম সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল আবেদীন পিনু এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন