খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদকে যোগ্য প্যানেল মনে করছেন ব্রুকলীন শাখার উপদেষ্টা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদকে যোগ্য প্যানেল মনে করছেন ব্রুকলীন শাখার উপদেষ্টা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল

ইসমাইল খান টিটু:-----

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৫ অক্টোবর ২০২৬, রোববার অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের কাছে এ নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং এটি একটি মিলনমেলা ও উৎসবের উপলক্ষ।

আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকে যোগ্য প্যানেল হিসেবে অভিহিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির ব্রুকলীন শাখার উপদেষ্টা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল। 

তাঁর মতে, প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, সেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে এ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমেরিকা বসবাসরত প্রবাসী মতলব সমিতি সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল বলেন, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থীকে ভোট দেব—এটাই স্বাভাবিক। আমার দৃষ্টিতে এবারের নির্বাচনে যোগ্য প্যানেল সেলিম-আলী পরিষদ। আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন, আবার ভিন্নমতও পোষণ করতে পারেন। তবে কেন সেলিম-আলী পরিষদকে ভোট দেবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশ সোসাইটির কার্যক্রম ও প্রবাসীদের কল্যাণে তাদের ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।

নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল আরও বলেন, বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠার ৫১ বছর অতিক্রম করছে। দীর্ঘ এ পথচলায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে সেবার পরিধি পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য অনুযায়ী, অতীতে সংগঠনটির কার্যক্রম একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকায় অনেক বাংলাদেশি প্রত্যাশিত সুযোগ-সুবিধা ও সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।

নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দাবি, বর্তমান পরিষদ সেই সীমাবদ্ধতা কাটিয়ে প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেও কাজ করছে।

আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করতে সক্ষম, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচন করা সবার দায়িত্ব। ভোটারদের উচিত প্রার্থীদের কাজ, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা।

এ সময় সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির ব্রুকলীন শাখার উপদেষ্টা হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা, সেবার পরিধি সম্প্রসারণ এবং মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদকে যোগ্য প্যানেল মনে করছেন ব্রুকলীন শাখার উপদেষ্টা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদকে যোগ্য প্যানেল মনে করছেন ব্রুকলীন শাখার উপদেষ্টা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-----


উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৫ অক্টোবর ২০২৬, রোববার অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিদের কাছে এ নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং এটি একটি মিলনমেলা ও উৎসবের উপলক্ষ।


আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদকে যোগ্য প্যানেল হিসেবে অভিহিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির ব্রুকলীন শাখার উপদেষ্টা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল। 

তাঁর মতে, প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, সেবামূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে এ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আমেরিকা বসবাসরত প্রবাসী মতলব সমিতি সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল বলেন, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থীকে ভোট দেব—এটাই স্বাভাবিক। আমার দৃষ্টিতে এবারের নির্বাচনে যোগ্য প্যানেল সেলিম-আলী পরিষদ। আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন, আবার ভিন্নমতও পোষণ করতে পারেন। তবে কেন সেলিম-আলী পরিষদকে ভোট দেবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশ সোসাইটির কার্যক্রম ও প্রবাসীদের কল্যাণে তাদের ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।


নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল আরও বলেন, বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠার ৫১ বছর অতিক্রম করছে। দীর্ঘ এ পথচলায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে সেবার পরিধি পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য অনুযায়ী, অতীতে সংগঠনটির কার্যক্রম একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকায় অনেক বাংলাদেশি প্রত্যাশিত সুযোগ-সুবিধা ও সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।


নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দাবি, বর্তমান পরিষদ সেই সীমাবদ্ধতা কাটিয়ে প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেও কাজ করছে।


আসন্ন নির্বাচনে সেলিম-আলী পরিষদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করতে সক্ষম, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচন করা সবার দায়িত্ব। ভোটারদের উচিত প্রার্থীদের কাজ, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা।


এ সময় সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির ব্রুকলীন শাখার উপদেষ্টা হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।


প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা, সেবার পরিধি সম্প্রসারণ এবং মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন