ইসমাইল খান টিটু:----
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলব উত্তর উপজেলা সুলতানাবাদ ইউনিয়নের সনাতন হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা সুলতানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।
এক শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম মামুন বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালী ঐতিহ্য , সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বর্পূণ অনুষঙ্গ।
এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। জাহাঙ্গীর আলম মামুন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ঐতিহ্যগত ভাবে এখানে যে কোন ধর্মীয় উৎসবে অন্যান্য আর সকল ধর্মাবলম্বী মানুষও উৎসব মুখর হয়ে ওঠে।
জাহাঙ্গীর আলম মামুন শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহে সুলতানাবাদ ইউনিয়নের মধ্যে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
পরিশেষে সাবেক ছাত্রনেতা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন, দুর্গোৎসব উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়ন সহ দেশ ও জাতির সুখ, শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন