ইসমাইল খান টিটু:-----
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলব উত্তর উপজেলা বাগানবাড়ি ইউনিয়নের সনাতন হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগানবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূইয়া।
এক শুভেচ্ছা বার্তায় জহিরুল ইসলাম মহসিন ভূইয়া বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালী ঐতিহ্য , সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বর্পূণ অনুষঙ্গ।
এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
জহিরুল ইসলাম মহসিন ভূইয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ঐতিহ্যগত ভাবে এখানে যে কোন ধর্মীয় উৎসবে অন্যান্য আর সকল ধর্মাবলম্বী মানুষও উৎসব মুখর হয়ে ওঠে।
জহিরুল ইসলাম মহসিন ভূইয়া, শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহে বাগানবাড়ি ইউনিয়নের মধ্যে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
পরিশেষে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া, দুর্গোৎসব উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়ন সহ দেশ ও জাতির সুখ, শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন