খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৮

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিনিধি:-------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ বিভিন্ন মামলার মোট ৮ আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের কাছ থেকে মোট ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) প্রকাশিত থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধান (৩০)-এর কাছ থেকে ১০০ পিস এবং মো. দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০)-এর কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৮
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধি:-------

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ বিভিন্ন মামলার মোট ৮ আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের কাছ থেকে মোট ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) প্রকাশিত থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধান (৩০)-এর কাছ থেকে ১০০ পিস এবং মো. দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০)-এর কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন