মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং সাইফুল ইসলামের ওপর হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ, মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা মোবারক প্রধানের ছেলে মঈন এবং নজরুল পাটোয়ারীর ছেলে মোহাম্মদ রাজুর নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল এ হামলায় অংশ নেয়।
এ ঘটনায় গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদকের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তাকে হামলা বা ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবেন।
তারা আরও বলেন, সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে।
গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
তবে হামলার অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন