খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

বাগানবাড়িতে শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগানবাড়িতে শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার

ইসমাইল খান টিটু:----

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া গত ৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার মান্দারতলী বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া বলেন, আমি একটি লক্ষ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের এলাকার সন্তান হিসেবে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এ নির্বাচনে আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।

তিনি আরও বলেন, আপনারা আপনাদের বিবেক-বিবেচনা দিয়ে সকল প্রার্থীকে মূল্যায়ন করবেন। যদি মনে করেন আমি যোগ্য, তাহলে আমাকে একটি ভোট দিয়ে বাগানবাড়ি ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাগানবাড়ি ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।

তিনি এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ মাহফিলে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বাগানবাড়িতে শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাগানবাড়িতে শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:----

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া গত ৪ সেপ্টেম্বর রোজ শুক্রবার মান্দারতলী বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া বলেন, আমি একটি লক্ষ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের এলাকার সন্তান হিসেবে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এ নির্বাচনে আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।

তিনি আরও বলেন, আপনারা আপনাদের বিবেক-বিবেচনা দিয়ে সকল প্রার্থীকে মূল্যায়ন করবেন। যদি মনে করেন আমি যোগ্য, তাহলে আমাকে একটি ভোট দিয়ে বাগানবাড়ি ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাগানবাড়ি ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।

তিনি এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ মাহফিলে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন