ইসমাইল খান টিটু:--------
গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দসহ গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সমাজসেবক মোঃ শাহীন আল মামুন।
প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহীন আল মামুন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে একটি পরিবার যেমন ধ্বংস হয়ে যায়, তেমনি এর নেতিবাচক প্রভাব পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, মাদকের বিরুদ্ধে আমার অবস্থান সবসময়ই কঠোর। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। গজরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।
শাহীন আল মামুন আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজের সচেতন নাগরিক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনটি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু মাদকবিরোধী বক্তব্য দেওয়া নয়; বরং মাদকমুক্ত পরিবার, মাদকমুক্ত সমাজ এবং সর্বোপরি একটি মাদকমুক্ত গজরা ইউনিয়ন গড়ে তোলা।
এ সময় তিনি গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাদক প্রতিরোধ পরিষদের সকল কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ করেন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন