ইসমাইল খান টিটু:
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের জন্মদিন আজ। দেশের ক্রিকেটে তাঁর অবদান ও অর্জন আজও ক্রিকেটপ্রেমীদের কাছে অনুপ্রেরণার নাম।
আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রান ও ১০০ উইকেট—এই অনন্য মাইলফলক স্পর্শ করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ রফিক। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বল হাতে যেমন প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন, তেমনি ব্যাট হাতেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
মোহাম্মদ রফিক বাংলাদেশের হয়ে ৩৩টি টেস্টে ১,০৫৯ রান ও ১০০ উইকেট এবং ১২৫টি ওয়ানডেতে ১,১৯১ রান ও ১২৫ উইকেট শিকার করেন। এছাড়া বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৩ রান ও ১ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট সংগ্রহ ২,২৬৩ রান ও ২২৬ উইকেট।
ব্যাট হাতেও ছিল রফিকের আক্রমণাত্মক উপস্থিতি। টেস্টে ৩৪টি এবং ওয়ানডেতে ২৯টি—আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তাঁর অন্যতম স্মরণীয় পারফরম্যান্স আসে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেটের বিনিময়ে ৬৫ রান নেন মোহাম্মদ রফিক। তাঁর গুরুত্বপূর্ণ বোলিং পারফরম্যান্স বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখে।
বাংলাদেশ ক্রিকেট যখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠার লড়াই করছিল, তখন মোহাম্মদ রফিক ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য সৈনিক। তাঁর ঘূর্ণি, লড়াকু মানসিকতা এবং প্রয়োজনের সময় ব্যাট হাতে কার্যকর ভূমিকা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাঁকে দিয়েছে বিশেষ মর্যাদা।
জন্মদিনে বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তি তারকার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ জন্মদিন, কিংবদন্তি মোহাম্মদ রফিক

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন