ইসমাইল খান টিটু:------
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৭নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ।
নতুন ব্যবস্থাপনা কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ আলম ও রিপা আক্তার। অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল পাঠান, শওকত হোসেন, সুমি আক্তার ও ছালমা আক্তার।
এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ওয়াছকুরুনি, ইউপি সদস্য প্রতিনিধি হিসেবে নাছির মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শহিদ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শাহজাহান সিরাজ এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বলেন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিদ্যালয় পরিচালনার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মনোরম করা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, সুন্দর পরিবেশ এবং শিক্ষক-অভিভাবকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, এলাকার সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ, মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে নতুন ব্যবস্থাপনা কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন