ইসমাইল খান টিটু:---- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব তাবুক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম সাইফুল ইসলাম।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এস এম সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।
এস এম সাইফুল ইসলাম বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি দেশের গণতন্ত্রকামী মানুষের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন। আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করবে এটাই প্রত্যাশা।
এস এম সাইফুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান।
সবশেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন