ইসমাইল খান টিটু:-------
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লালপুর ঢালীবাড়ি নিবাসী, মরহুম সামসুল ঢালীর সন্তান, মরহুম খোশবাউল ঢালীর ছোট ভাই এবং খশরু ঢালীর বড় ভাই, সকলের প্রিয় ও পরিচিত মুখ মো. খবির ঢালী চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। একজন সজ্জন ও পরিচিত মানুষ হিসেবে মোঃখবির ঢালী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কাছে প্রিয় ছিলেন। তার মৃত্যুতে স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোক ও বিষাদের ছায়া।
মরহুমের মৃত্যুতে এলাকাবাসীর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে, আল্লাহপাক যেন মরহুমের জীবনের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মোঃ খবির ঢালীর নামাজে জানাজা আগামীকাল বুধবার ২ সেপ্টেম্বর বাদ জোহর নিজ গ্রাম উত্তর ইমামপুর মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
মরহুমের জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উপস্থিত হয়ে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবার।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন