ইসমাইল খান টিটু:-----
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের মরহুম মালেক মাস্টারের সহধর্মনি এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মতলব সমিতির সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের মাতা, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা তাসলিমা আক্তার দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষক হিসেবে তিনি এলাকায় পরিচিত ও সম্মানিত ছিলেন।
তার মৃত্যুর খবরে জয়পুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সাবেক সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মরহুমার ছেলে, যুক্তরাষ্ট্রপ্রবাসী ও মতলব সমিতির সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল তার প্রিয় মায়ের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী, এলাকাবাসীসহ সর্বস্তরের মুসলিম উম্মাহর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
তিনি সকলের কাছে তার মায়ের জন্য ক্ষমা ও মাগফিরাতের দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তার মাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
মরহুমার জানাজা নামাজের সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তায়ালা মরহুমা তাসলিমা আক্তারকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন আমিন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন