ইসমাইল খান টিটু:-----
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত দলের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নবীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
একই সঙ্গে তিনি সৌদি আরবের তাবুক দাখেল শাখা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ইউসুফ আলী বলেন, বিএনপি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইউসুফ আলী আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউসুফ আলী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন