খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলবকে মাদকমুক্ত করতে যুব উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলবকে মাদকমুক্ত করতে যুব উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

মতলব উত্তর প্রতিনিধি:-

মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম-বাঁচাই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলবে মাদকবিরোধী গণসচেতনতামূলক র‍্যালি, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার কালিপুর বাজার ও ষাটনল কনু মার্কেটে পৃথক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বিকেল ৪টায় কালিপুর বাজারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। পরে বিকেল ৫টায় ষাটনল কনু মার্কেটে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, যুবক ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি মো. আনিছুর রহমান খান জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছিয়ান আহাম্মেদ সুজন মিয়াজির সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সংস্থার সহ-সভাপতি আবুল হাসেম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সম্মানিত সদস্য মো. সাইফুল ইসলাম সরকার, নুরুল আমিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. মেহেদী হাসান রাফি, নজরুল ইসলাম বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক বিএম অভি তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ সোহাগ, যুব ক্রীড়া সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক এস এম সিহাব, অর্থ সম্পাদক সজীব আহাম্মেদ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আল সায়াদী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সজিব আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় স্থানীয় কামরুজ্জামান বাবু বলেন, মাদক তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ষাটনলসহ পুরো মতলব অঞ্চলকে মাদকমুক্ত করতে ব্যবসায়ী, অভিভাবক ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধে তরুণদের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

সংস্থার সভাপতি মো. আনিছুর রহমান খান জামান বলেন, আমাদের সংস্থা দীর্ঘদিন ধরে তরুণদের উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে। মতলবকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত পাড়া-মহল্লায় আমাদের সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. জাকির হোসেন বলেন, ষাটনল ইউনিয়নকে মাদকমুক্ত করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করা হবে। মাদকের স্পট চিহ্নিত করার পাশাপাশি গোপন অভিযোগ বক্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সম্ভাব্য মাদক কারবারিদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম ও যুব সমাজের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করে নিয়মিত কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, নেতৃবৃন্দ, যুবক, সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পথসভা শেষে সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

মতলবকে মাদকমুক্ত করতে যুব উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মতলবকে মাদকমুক্ত করতে যুব উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন