ইসমাইল খান টিটু:------
মাদকমুক্ত সমাজ গড়তে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মতলব উত্তর (চাঁদপুর), ২৯ আগস্ট ২০২৬:
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানসহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালি ও সমাবেশে মতলব উত্তর থানা পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র্যালিটি মতলব উত্তর থানাধীন নিশ্চিন্তপুর কলেজ মাঠ থেকে শুরু হয়ে নিশ্চিন্তপুর বাজারে গিয়ে শেষ হয়।
পরে নিশ্চিন্তপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা, মাদক পাচার ও মাদক সেবনের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ তথা চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশি কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই—মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন