খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ইসমাইল খান টিটু:----

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানসহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ র‌্যালি ও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিতসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‌্যালিটি মতলব উত্তর থানাধীন সটাকী এলাকার শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতলব উত্তর থানা পুলিশের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করবে বলে উপস্থিত সচেতন নাগরিকরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:----

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানসহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ র‌্যালি ও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিতসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‌্যালিটি মতলব উত্তর থানাধীন সটাকী এলাকার শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতলব উত্তর থানা পুলিশের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করবে বলে উপস্থিত সচেতন নাগরিকরা আশাবাদ ব্যক্ত করেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন