ইসমাইল খান টিটু:--
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার ঠেটালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃমিজানুর রহমানের সার্বিক নির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃমিজানুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মো. রবিউল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব উত্তর উপজেলার উত্তর ঠেটালিয়া এলাকার ইউসুফ সৈয়ালের বসতবাড়ির উঠানে অভিযান চালান।
এ সময় মো. ইউসুফ সৈয়াল (৪৮), পিতা-মৃত আলী আশ্বাদ সৈয়াল, সাং-উত্তর ঠেটালিয়া (সৈয়াল বাড়ি) এবং শিপন প্রধান ওরফে বাবু (২৯), পিতা-মোবারক প্রধান, সাং-মধ্যম ঠেটালিয়া (প্রধান বাড়ি), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ৯টা ৫০ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন,
মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন