খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

জি এম কাদেরের নেতৃত্বে মূলধারার রাজনীতিতে ফিরলেন সাবেক এমপি নাজমা আক্তার,

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জি এম কাদেরের নেতৃত্বে মূলধারার রাজনীতিতে ফিরলেন সাবেক এমপি নাজমা আক্তার,

রিপোর্ট, ইসমাইল খান টিটু----২৬ জুলাই ২০২৬ রবিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার দীর্ঘদিন পর পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এসেছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জি এম কাদের নাজমা আক্তারকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় উভয় নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেরিফা কাদের, আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ এমরান হোসেন মিয়া এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রীবৃন্দসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা।

সাক্ষাৎ শেষে নাজমা আক্তার বলেন, জাতীয় পার্টির আদর্শ, ঐক্য এবং জনকল্যাণমূলক রাজনীতির প্রতি আস্থা রেখেই তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন। তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত নেতারা বলেন, জি এম কাদেরের বিচক্ষণ, দূরদর্শী ও গণমুখী নেতৃত্বে জাতীয় পার্টি নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। নাজমা আক্তারের ফিরে আসা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দের মতে, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালন করে যাচ্ছে। দলের এই ঐক্য ও সাংগঠনিক শক্তি আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেও তারা প্রত্যাশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

জি এম কাদেরের নেতৃত্বে মূলধারার রাজনীতিতে ফিরলেন সাবেক এমপি নাজমা আক্তার,
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জি এম কাদেরের নেতৃত্বে মূলধারার রাজনীতিতে ফিরলেন সাবেক এমপি নাজমা আক্তার,

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রিপোর্ট, ইসমাইল খান টিটু----২৬ জুলাই ২০২৬ রবিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার দীর্ঘদিন পর পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এসেছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জি এম কাদের নাজমা আক্তারকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় উভয় নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেরিফা কাদের, আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ এমরান হোসেন মিয়া এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রীবৃন্দসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা।

সাক্ষাৎ শেষে নাজমা আক্তার বলেন, জাতীয় পার্টির আদর্শ, ঐক্য এবং জনকল্যাণমূলক রাজনীতির প্রতি আস্থা রেখেই তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন। তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত নেতারা বলেন, জি এম কাদেরের বিচক্ষণ, দূরদর্শী ও গণমুখী নেতৃত্বে জাতীয় পার্টি নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। নাজমা আক্তারের ফিরে আসা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দের মতে, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালন করে যাচ্ছে। দলের এই ঐক্য ও সাংগঠনিক শক্তি আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেও তারা প্রত্যাশা প্রকাশ করেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন