খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

নারায়ণগঞ্জে নাউরীর বসবাসরত বাসিন্দা ও দুই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এম ইলিয়াস আলীর মতবিনিময় সভা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নারায়ণগঞ্জে নাউরীর বসবাসরত বাসিন্দা ও দুই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এম ইলিয়াস আলীর মতবিনিময় সভা

ইসমাইল খান টিটু:---

আসন্ন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  চেয়ারম্যান প্রার্থী ও পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সমর্থনে নারায়ণগঞ্জে বসবাসরত নাউরী এলাকার বাসিন্দা এবং দুই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক খোলামেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জের চিটাগাং রোডস্থ আহসান উল্লাহ সুপার মার্কেটের চায়না পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় অংশ নেন নারায়ণগঞ্জে বসবাসরত নাউরী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা। এছাড়াও পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘ ও পূর্ব নাউরী উত্তরণী সংঘের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্ব নাউরী উত্তরণী সংঘের উপদেষ্টা আব্দুল কাদের বাবুল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী। ইঞ্জিনিয়ার রিফায়েত উল্লাহ রিফাত বাবুর সঞ্চালনায়,বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন প্রধান, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদল মোল্লা, পশ্চিম নাউরীর মাইন উদ্দিন মিয়াজী, পূর্ব নাউরীর সবুজ প্রধান এবং উত্তরণী সংঘের কোষাধ্যক্ষ সজিব প্রধান।

এছাড়াও পাঁচ নাউরী এলাকার নারায়ণগঞ্জে বসবাসরত দুই শতাধিক প্রবাসী বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম ইলিয়াস আলী বলেন,

আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমি সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছি, যাতে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাই।

মতবিনিময় সভায় উপস্থিত সবাই এম ইলিয়াস আলীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। সভার শেষে এম ইলিয়াস আলী বৃহত্তর নাউরীসহ সমগ্র পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

নারায়ণগঞ্জে নাউরীর বসবাসরত বাসিন্দা ও দুই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এম ইলিয়াস আলীর মতবিনিময় সভা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ২৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে নাউরীর বসবাসরত বাসিন্দা ও দুই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এম ইলিয়াস আলীর মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:---

আসন্ন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  চেয়ারম্যান প্রার্থী ও পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সমর্থনে নারায়ণগঞ্জে বসবাসরত নাউরী এলাকার বাসিন্দা এবং দুই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক খোলামেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জের চিটাগাং রোডস্থ আহসান উল্লাহ সুপার মার্কেটের চায়না পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় অংশ নেন নারায়ণগঞ্জে বসবাসরত নাউরী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা। এছাড়াও পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘ ও পূর্ব নাউরী উত্তরণী সংঘের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্ব নাউরী উত্তরণী সংঘের উপদেষ্টা আব্দুল কাদের বাবুল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী। ইঞ্জিনিয়ার রিফায়েত উল্লাহ রিফাত বাবুর সঞ্চালনায়,বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, পূর্ব নাউরী আলোর দিশারী যুব সংঘের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন প্রধান, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদল মোল্লা, পশ্চিম নাউরীর মাইন উদ্দিন মিয়াজী, পূর্ব নাউরীর সবুজ প্রধান এবং উত্তরণী সংঘের কোষাধ্যক্ষ সজিব প্রধান।

এছাড়াও পাঁচ নাউরী এলাকার নারায়ণগঞ্জে বসবাসরত দুই শতাধিক প্রবাসী বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম ইলিয়াস আলী বলেন,

আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমি সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছি, যাতে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাই।

মতবিনিময় সভায় উপস্থিত সবাই এম ইলিয়াস আলীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। সভার শেষে এম ইলিয়াস আলী বৃহত্তর নাউরীসহ সমগ্র পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন