খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী

সুমন আহমেদ :----

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম মিয়াজী।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাজুল ইসলাম মিয়াজী দলীয় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত। স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ গড়ে উঠেছে।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তাজুল ইসলাম মিয়াজী বলেন, “আমি বিশ্বাস করি জনপ্রতিনিধিত্ব হলো মানুষের সেবা করার অন্যতম বড় সুযোগ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। এবার ইউনিয়নবাসীর প্রত্যক্ষ সমর্থন নিয়ে তাদের সেবায় আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চাই। নির্বাচিত হলে সাদুল্লাপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর অগ্রাধিকার থাকবে। পাশাপাশি সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তাজুল ইসলাম মিয়াজী আরও বলেন, “মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। তরুণদের খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদকে জনগণের জন্য উন্মুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন। প্রতিটি নাগরিক যেন হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাজুল ইসলাম মিয়াজীর প্রার্থী হওয়ার ঘোষণায় সাদুল্লাপুর ইউনিয়নের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটারদের রায়ের ওপর।

সবশেষে তাজুল ইসলাম মিয়াজী সাদুল্লাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের আস্থা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি উন্নত, আধুনিক, সুশাসনভিত্তিক এবং মানবিক সাদুল্লাপুর ইউনিয়ন গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাব।

আপনার মতামত লিখুন

সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন