খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে ব্যাপক প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে ব্যাপক প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী

ইসমাইল খান টিটু:---

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী।

তিনি আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী সমর্থনের মাধ্যমে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বলেন, এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন।

এম. ইলিয়াছ আলী বলেন, আমি চাই এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে, যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের কোনো স্থান থাকবে না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এবং আমাদের সম্মানিত মুরব্বিদের পরামর্শে তরুণ সমাজকে সম্পৃক্ত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব। ইনশাআল্লাহ, পশ্চিম ফতেপুর ইউনিয়নকে মতলব উত্তরের একটি আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

 এম ইলিয়াস আলী  আরও বলেন, করোনা মহামারির সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশাপাশি মসজিদ মাদ্রাসা মেরামতের সহযোগিতা করে যাচ্ছি। ভবিষ্যতেও মানুষের সেবা করে যেতে চাই। আপনারা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে জনপ্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব।

উল্লেখ্য, এম. ইলিয়াছ আলী ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সহযোগী সংগঠন যুবদলের পশ্চিম ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ইউনিয়নজুড়ে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়েছেন এম. ইলিয়াছ আলী। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে ব্যাপক প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে ব্যাপক প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:---

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী।

তিনি আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী সমর্থনের মাধ্যমে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বলেন, এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন।

এম. ইলিয়াছ আলী বলেন, আমি চাই এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে, যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের কোনো স্থান থাকবে না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এবং আমাদের সম্মানিত মুরব্বিদের পরামর্শে তরুণ সমাজকে সম্পৃক্ত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব। ইনশাআল্লাহ, পশ্চিম ফতেপুর ইউনিয়নকে মতলব উত্তরের একটি আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

 এম ইলিয়াস আলী  আরও বলেন, করোনা মহামারির সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশাপাশি মসজিদ মাদ্রাসা মেরামতের সহযোগিতা করে যাচ্ছি। ভবিষ্যতেও মানুষের সেবা করে যেতে চাই। আপনারা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে জনপ্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব।

উল্লেখ্য, এম. ইলিয়াছ আলী ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সহযোগী সংগঠন যুবদলের পশ্চিম ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ইউনিয়নজুড়ে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়েছেন এম. ইলিয়াছ আলী। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন