ইসমাইল খান টিটু:---
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল সরকার ১১ দফা উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে নিজের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
পথসভায় বক্তব্যে ফয়সাল আহাম্মদ সোহেল সরকার বলেন, আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণের সেবক হিসেবে পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।তিনি তার ঘোষিত ১১ দফা কর্মসূচি তুলে ধরে বলেন—
১. প্রত্যেক ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন।
২. মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা।
৩. সামাজিক ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধ।
৪. দুর্নীতিমুক্ত, গণমুখী ও জনকল্যাণমূলক শাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা।
৫. সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
৬. নারীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন।
৭. কৃষকদের উৎপাদন ও বিপণনে সহযোগিতা এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
৮. রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা-হামলা বন্ধ এবং ওয়ার্ডভিত্তিক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
৯. পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন।
১০. সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি সহায়তাসহ সকল নাগরিক সুবিধা ন্যায্যভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
১১. শিশু-কিশোরদের শিক্ষা, মেধা বিকাশ, স্বাস্থ্য সুরক্ষা ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
পথসভায় তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। জনগণের প্রতিনিধি নয়, জনগণের সেবক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনে বিজয়ী হলে পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।
উল্লেখ্য, ফয়সাল আহমেদ সোহেল সরকার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের কৃতি সন্তান, মরহুম ফখরুল আলম সরকারের জ্যেষ্ঠ পুত্র। তিনি বর্তমানে মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত।
দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রচারণা শেষে তিনি আবারও সকলের দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন