খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে জুলাই আন্দোলনের ৮ শহীদের স্মরণে আলোচনা সভা, সম্মাননা পেলেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে জুলাই আন্দোলনের ৮ শহীদের স্মরণে আলোচনা সভা, সম্মাননা পেলেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা

ইসমাইল খান টিটু / লিয়াকত হোসেন:---

চাঁদপুরের মতলব উত্তরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে গভীর শ্রদ্ধা, স্মরণ এবং আত্মত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের অবদান তুলে ধরা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসন, মতলব উত্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জুলাই শহীদ দীন ইসলামের বাবা মো. শাহ আলম এবং জুলাই শহীদ পরিবারের পক্ষে বিল্লাল সরকার।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে মতলব উত্তর উপজেলা থেকে ৮ জন শহীদ হন। এছাড়া সরকারি গেজেটভুক্ত আহতের সংখ্যা ৩৮ জন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলার আট শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন এবং তাঁদের আদর্শ ও আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে জুলাই আন্দোলনের ৮ শহীদের স্মরণে আলোচনা সভা, সম্মাননা পেলেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মতলব উত্তরে জুলাই আন্দোলনের ৮ শহীদের স্মরণে আলোচনা সভা, সম্মাননা পেলেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু / লিয়াকত হোসেন:---

চাঁদপুরের মতলব উত্তরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে গভীর শ্রদ্ধা, স্মরণ এবং আত্মত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের অবদান তুলে ধরা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসন, মতলব উত্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জুলাই শহীদ দীন ইসলামের বাবা মো. শাহ আলম এবং জুলাই শহীদ পরিবারের পক্ষে বিল্লাল সরকার।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে মতলব উত্তর উপজেলা থেকে ৮ জন শহীদ হন। এছাড়া সরকারি গেজেটভুক্ত আহতের সংখ্যা ৩৮ জন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলার আট শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন এবং তাঁদের আদর্শ ও আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন