খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

তরুণদের নেতৃত্বে আধুনিক ও স্মার্ট পশ্চিম ফতেপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় ------চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহম্মদ সোহেল সরকারের দোয়া ও সমর্থন কামনা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তরুণদের নেতৃত্বে আধুনিক ও স্মার্ট পশ্চিম ফতেপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় ------চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহম্মদ সোহেল সরকারের দোয়া ও সমর্থন কামনা

ইসমাইল খান টিটু:---

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহম্মদ সোহেল সরকার ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

ফয়সাল আহম্মদ সোহেল সরকার বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের তরুণ সমাজকে অগ্রাধিকার দিয়ে তাদের অংশগ্রহণে একটি আধুনিক, স্মার্ট ও জনবান্ধব পশ্চিম ফতেপুর ইউনিয়ন গড়ে তুলবেন। তিনি বলেন, উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় তরুণদের সম্পৃক্ত করা হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই অসহায়, দরিদ্র ও বেকার নারী এবং মা-বোনদের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের ব্যবস্থা করা হলে যুবসমাজ সুস্থ ও সৃজনশীল পরিবেশে বেড়ে উঠবে।

ফয়সাল আহম্মদ সোহেল সরকার জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. জালাল উদ্দিনের দিকনির্দেশনায় তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, ফয়সাল আহম্মদ সোহেল সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। তিনি মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন। বর্তমানে তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

শেষে ফয়সাল আহম্মদ সোহেল সরকার পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং একটি উন্নত, আধুনিক ও কল্যাণমুখী ইউনিয়ন গঠনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

তরুণদের নেতৃত্বে আধুনিক ও স্মার্ট পশ্চিম ফতেপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় ------চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহম্মদ সোহেল সরকারের দোয়া ও সমর্থন কামনা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তরুণদের নেতৃত্বে আধুনিক ও স্মার্ট পশ্চিম ফতেপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় ------চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহম্মদ সোহেল সরকারের দোয়া ও সমর্থন কামনা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:---

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহম্মদ সোহেল সরকার ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

ফয়সাল আহম্মদ সোহেল সরকার বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের তরুণ সমাজকে অগ্রাধিকার দিয়ে তাদের অংশগ্রহণে একটি আধুনিক, স্মার্ট ও জনবান্ধব পশ্চিম ফতেপুর ইউনিয়ন গড়ে তুলবেন। তিনি বলেন, উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় তরুণদের সম্পৃক্ত করা হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই অসহায়, দরিদ্র ও বেকার নারী এবং মা-বোনদের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিনোদনের ব্যবস্থা করা হলে যুবসমাজ সুস্থ ও সৃজনশীল পরিবেশে বেড়ে উঠবে।

ফয়সাল আহম্মদ সোহেল সরকার জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. জালাল উদ্দিনের দিকনির্দেশনায় তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, ফয়সাল আহম্মদ সোহেল সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। তিনি মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন। বর্তমানে তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

শেষে ফয়সাল আহম্মদ সোহেল সরকার পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং একটি উন্নত, আধুনিক ও কল্যাণমুখী ইউনিয়ন গঠনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন