ইসমাইল খান টিটু:--
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখের চেম্বারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকর্মীরা পল্লীবন্ধু এরশাদের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়ন কর্মকাণ্ড স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরুর সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির যুববিষয়ক সম্পাদক মো. হান্নান ঢালির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ।
এসময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মো. শরীফ পাটোয়ারী, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার, জাতীয় পার্টির নেতা লোকমান হোসেন রানা, আরমান হোসেন স্বপন, জেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ বলেন,পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে যে অগ্রগতি সাধিত হয়েছিল, তা দেশ ও জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশের উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করতে তাঁর অবদান ইতিহাসে গুরুত্বের সঙ্গে স্মরণ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধান বিচারপতির কাছে শান্তিপূর্ণভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের নজির স্থাপন করেছিলেন পল্লীবন্ধু এরশাদ। তাঁর উন্নয়ন দর্শন ও কর্মসূচি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন