খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল তায়েবা নূর ইউসা

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল তায়েবা নূর ইউসা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে নারায়ণগঞ্জ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তায়েবা নূর ইউসা। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

ছোটবেলা থেকেই তায়েবা নূর ইউসা অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনায় সে এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগ করার স্বপ্ন দেখে

চাদপুর জেলা, মতলব উত্তর উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আহম্মদ উল্লাহফরহাদ ঢালী এবং মাথা মমতাজ আক্তারের মেয়ের এই অসাধারণ অর্জনে মহান আল্লাহ তাআলার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, আমাদের মেয়ে যেন একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এ জন্য আমরা সবার কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ তায়েবা নূর ইউসার এই গৌরবোজ্জ্বল সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তায়েবা একজন পরিশ্রমী ও ভদ্র শিক্ষার্থী। তার মেধা, অধ্যবসায় এবং নৈতিক মূল্যবোধ ভবিষ্যতেও তাকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তাদের বিশ্বাস।

এদিকে তায়েবার এই অর্জনে আত্মীয়-স্বজন, সহপাঠী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে তায়েবা নূর ইউসা শুধু তার পরিবার বা বিদ্যালয়ের নয়, বরং নিজ এলাকারও গর্বের প্রতীক হয়ে উঠেছে। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নপূরণে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল তায়েবা নূর ইউসা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল তায়েবা নূর ইউসা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে নারায়ণগঞ্জ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তায়েবা নূর ইউসা। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

ছোটবেলা থেকেই তায়েবা নূর ইউসা অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনায় সে এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগ করার স্বপ্ন দেখে

চাদপুর জেলা, মতলব উত্তর উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আহম্মদ উল্লাহফরহাদ ঢালী এবং মাথা মমতাজ আক্তারের মেয়ের এই অসাধারণ অর্জনে মহান আল্লাহ তাআলার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, আমাদের মেয়ে যেন একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এ জন্য আমরা সবার কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ তায়েবা নূর ইউসার এই গৌরবোজ্জ্বল সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তায়েবা একজন পরিশ্রমী ও ভদ্র শিক্ষার্থী। তার মেধা, অধ্যবসায় এবং নৈতিক মূল্যবোধ ভবিষ্যতেও তাকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তাদের বিশ্বাস।

এদিকে তায়েবার এই অর্জনে আত্মীয়-স্বজন, সহপাঠী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে তায়েবা নূর ইউসা শুধু তার পরিবার বা বিদ্যালয়ের নয়, বরং নিজ এলাকারও গর্বের প্রতীক হয়ে উঠেছে। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নপূরণে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন