খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন সাদুল্লাহপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল সরকার

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জনগণের দোয়া ও সমর্থন চাইলেন সাদুল্লাহপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল সরকার

ইসমাইল খান টিটু:---

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাদুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বাবুল সরকার ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

দীর্ঘ ১৭ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পতাকাতলে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই দলীয় আদর্শ, সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মোঃবাবুল সরকার বলেন, আমি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করব।

 জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।

বাবুল সরকার আরও বলেন, রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, সামাজিক নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সরকারি সেবার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়ন পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা থাকবে।

মোঃবাবুল সরকার বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মাননীয় সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সাদুল্লাহপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করব।তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার অঙ্গীকার।শেষে তিনি ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন ।

আপনার মতামত লিখুন

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন সাদুল্লাহপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল সরকার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ১১ জুলাই ২০২৬

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন সাদুল্লাহপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল সরকার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:---

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাদুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বাবুল সরকার ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

দীর্ঘ ১৭ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পতাকাতলে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই দলীয় আদর্শ, সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের সেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মোঃবাবুল সরকার বলেন, আমি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করব।

 জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।

বাবুল সরকার আরও বলেন, রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, সামাজিক নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সরকারি সেবার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়ন পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা থাকবে।

মোঃবাবুল সরকার বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মাননীয় সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সাদুল্লাহপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করব।তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার অঙ্গীকার।শেষে তিনি ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন ।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন