খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

গজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ঘোষণা, জনসমর্থন ও দোয়া চাইলেন মহিউদ্দিন সরকার রিপন

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ঘোষণা, জনসমর্থন ও দোয়া চাইলেন মহিউদ্দিন সরকার রিপন

স্টাফ রিপোর্টার :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন সরকার রিপন । তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

 মহিউদ্দিন সরকার রিপন বলেন, আমি ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হতে চাই। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।

 মহিউদ্দিন সরকার রিপন আরও বলেন, আল্লাহর রহমতে ও জনগণের ভোটে যদি আমি ইউপি সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব। আমার স্বপ্ন এমন একটি ওয়ার্ড, যেখানে ঝগড়া-বিবাদ, মাদক এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির কোনো স্থান থাকবে না।

 মহিউদ্দিন সরকার রিপন  বলেন, দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই হবে আমার প্রধান অঙ্গীকার। তাই আমি ৫ নম্বর ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করছি।

আপনার মতামত লিখুন

গজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ঘোষণা, জনসমর্থন ও দোয়া চাইলেন মহিউদ্দিন সরকার রিপন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ঘোষণা, জনসমর্থন ও দোয়া চাইলেন মহিউদ্দিন সরকার রিপন

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন সরকার রিপন । তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

 মহিউদ্দিন সরকার রিপন বলেন, আমি ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হতে চাই। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।

 মহিউদ্দিন সরকার রিপন আরও বলেন, আল্লাহর রহমতে ও জনগণের ভোটে যদি আমি ইউপি সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব। আমার স্বপ্ন এমন একটি ওয়ার্ড, যেখানে ঝগড়া-বিবাদ, মাদক এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির কোনো স্থান থাকবে না।

 মহিউদ্দিন সরকার রিপন  বলেন, দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই হবে আমার প্রধান অঙ্গীকার। তাই আমি ৫ নম্বর ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করছি।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন