ইসমাইল খান টিটু:---৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার):জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত ব্রিটিশ ল অ্যালামনি সামার ফেলোশিপ সয়েরি অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিকাশ, সুশাসন, আইনের শাসন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্যের গুরুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, আইনজীবী, ব্রিটিশ ল অ্যালামনাই সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে মতামত বিনিময় করেন।
মতবিনিময় শেষে অংশগ্রহণকারীরা দেশের উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতা এবং গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন