ইসমাইল খান টিটু:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও আল্লাহর রহমতে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নিজেকে ইউনিয়নের মানুষের সেবক হিসেবে নিয়োজিত করবেন।
শাহ আলম লস্কর বলেন, আমি যদি আল্লাহর ইচ্ছায় গজরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হয়ে কাজ করব। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকব এবং একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও কল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।
শাহ আলম লস্কর বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিক্ষা। তাই চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ায় উৎসাহিত করা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের নিয়ে কাজ করবেন।
শাহ আলম লস্কর বলেন, আমি চাই গজরা ইউনিয়ন শিক্ষায়, সামাজিক মূল্যবোধে ও মানবিকতায় একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করুক। শিক্ষিত ও সচেতন প্রজন্মই একটি উন্নত সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে শাহ আলম লস্কর বলেন, প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা কিংবা ১০টা পর্যন্ত মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনা করলে তারা অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে। জীবনে সফলতার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।
সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর আরও বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে সরকার থেকে চেয়ারম্যান হিসেবে যে বেতন, সম্মানী ও ভাতা পাব, সেই অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করব না। বরং ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ, শিক্ষা সহায়তা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সেই অর্থ ব্যয় করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান দায়িত্ব ও একমাত্র লক্ষ্য।
শাহ আলম লস্করের এসব ঘোষণা ও অঙ্গীকার স্থানীয় জনগণের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, শিক্ষা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক উন্নয়ন এবং জনপ্রতিনিধির সম্মানী জনগণের কল্যাণে ব্যয়ের মতো বিষয়গুলোকে নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরায় গজরা ইউনিয়নের ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন