খবরের দর্পন

মূল পাতা

অপরাধ

মতলবে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলবে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি

ইসমাইল খান টিটু:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে।

কেন্দ্র সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের কাছে নকল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সাতজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত পরীক্ষার্থী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তারা পরীক্ষার হলে প্রবেশের সময় পরিহিত শার্টের ভেতরে লিখে নকল নিয়ে এসেছিলেন। পরিদর্শনের সময় সেগুলো উদ্ধার করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসদুপায় প্রতিরোধে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের কাছে হাতে-নাতে নকল পাওয়া যায়। এ কারণে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত

 থাকবে।

আপনার মতামত লিখুন

মতলবে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মতলবে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে।

কেন্দ্র সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের কাছে নকল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সাতজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত পরীক্ষার্থী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তারা পরীক্ষার হলে প্রবেশের সময় পরিহিত শার্টের ভেতরে লিখে নকল নিয়ে এসেছিলেন। পরিদর্শনের সময় সেগুলো উদ্ধার করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসদুপায় প্রতিরোধে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের কাছে হাতে-নাতে নকল পাওয়া যায়। এ কারণে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত

 থাকবে।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন