খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের অডিশন----------- চাঁদপুর জেলার অডিশনে ২৪ প্রতিযোগীর অংশগ্রহণ, ইয়েসকার্ড পেলেন চারজন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের অডিশন-----------  চাঁদপুর জেলার অডিশনে ২৪ প্রতিযোগীর অংশগ্রহণ, ইয়েসকার্ড পেলেন চারজন

ইসমাইল খান টিটু:------- হাফেজ মাওলানা আবু ইউসুফ (রহিমাহুল্লাহ) প্রতিষ্ঠিত পিএইচপি কোরআনের আলো সফলতার ধারাবাহিকতায় ১৯তম আসরের ‘প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতার ২০২৭ সালের চাঁদপুর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় এ অডিশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টেলিফোন কনফারেন্সের মাধ্যমে সভাপতির বক্তব্য রাখেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাজাকাত হারুন মানিক।

প্রধান অতিথি ও বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মো. শুয়াইবুর রহমান ফয়সাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএইচপি কোরআনের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি কারী এইচ এম মাইনুদ্দিন খান।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাসরুরুল হক, সরকারি প্রিন্সিপাল মুফতি শাহাদাত হোসেন ও মুফতি শাহ পরান, পাঁচগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন ফকির।

অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে চারজন প্রতিযোগী পরবর্তী পর্বের জন্য ইয়েসকার্ড অর্জন করেন। তারা হলেন—মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার ছাত্র মাহিন, হাজীগঞ্জ বাইতুল নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ফাহিম, একলাশপুর ইউনিয়নের নেজামী মেঘদাদ বিন আছয়াত মাদ্রাসার ছাত্র মো. আবদুল্লাহ এবং উত্তর ঠাকুরচর আমিরুল মুমিনিন মাদ্রাসার ছাত্র মো. ইসরাফিল।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৭ সালের পবিত্র রমজানের প্রথম দিন থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিযোগিতার মূল পর্ব চলবে। পুরো প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ২৫ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।

পবিত্র কোরআনের আলোয় নতুন প্রতিভা অন্বেষণ এবং কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের অডিশন----------- চাঁদপুর জেলার অডিশনে ২৪ প্রতিযোগীর অংশগ্রহণ, ইয়েসকার্ড পেলেন চারজন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


মতলব উত্তরে পিএইচপি কোরআনের আলোর ১৯তম আসরের অডিশন----------- চাঁদপুর জেলার অডিশনে ২৪ প্রতিযোগীর অংশগ্রহণ, ইয়েসকার্ড পেলেন চারজন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:------- হাফেজ মাওলানা আবু ইউসুফ (রহিমাহুল্লাহ) প্রতিষ্ঠিত পিএইচপি কোরআনের আলো সফলতার ধারাবাহিকতায় ১৯তম আসরের ‘প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতার ২০২৭ সালের চাঁদপুর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় এ অডিশন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে টেলিফোন কনফারেন্সের মাধ্যমে সভাপতির বক্তব্য রাখেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাজাকাত হারুন মানিক।


প্রধান অতিথি ও বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মো. শুয়াইবুর রহমান ফয়সাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএইচপি কোরআনের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি কারী এইচ এম মাইনুদ্দিন খান।


এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাসরুরুল হক, সরকারি প্রিন্সিপাল মুফতি শাহাদাত হোসেন ও মুফতি শাহ পরান, পাঁচগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন ফকির।

অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে চারজন প্রতিযোগী পরবর্তী পর্বের জন্য ইয়েসকার্ড অর্জন করেন। তারা হলেন—মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার ছাত্র মাহিন, হাজীগঞ্জ বাইতুল নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ফাহিম, একলাশপুর ইউনিয়নের নেজামী মেঘদাদ বিন আছয়াত মাদ্রাসার ছাত্র মো. আবদুল্লাহ এবং উত্তর ঠাকুরচর আমিরুল মুমিনিন মাদ্রাসার ছাত্র মো. ইসরাফিল।


আয়োজক সূত্রে জানা যায়, ২০২৭ সালের পবিত্র রমজানের প্রথম দিন থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিযোগিতার মূল পর্ব চলবে। পুরো প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সর্বমোট ২৫ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।


পবিত্র কোরআনের আলোয় নতুন প্রতিভা অন্বেষণ এবং কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন