খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

মতলব প্রতিনিধি:----

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নুরনবী খান, সাবেক পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আল আমিন সরকার, ইউপি সদস্য দেলোয়ার মল্লিক,পৌরসভি শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, বারেক ভূঁইয়া, আবু ইউসুফ, নহির উদ্দিন, গোলাম মোস্তফা, কামরুল হাসান, রুবেল সরকার ও আনোয়ার হোসেনসহ মোট ১২ জন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান চলবে।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


মতলব উত্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মতলব প্রতিনিধি:----


চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (৬ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নুরনবী খান, সাবেক পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আল আমিন সরকার, ইউপি সদস্য দেলোয়ার মল্লিক,পৌরসভি শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, বারেক ভূঁইয়া, আবু ইউসুফ, নহির উদ্দিন, গোলাম মোস্তফা, কামরুল হাসান, রুবেল সরকার ও আনোয়ার হোসেনসহ মোট ১২ জন।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান চলবে।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন