ইসমাইল খান টিটু:---
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বিকেও কাপ–৭ম আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬। শুক্রবার (৬ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান।
আন্তর্জাতিক পর্যায়ে কারাতে খেলাকে আরও এগিয়ে নেওয়া, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং দেশ-বিদেশের কারাতেকাদের মধ্যে পারস্পর ক্রীড়াসুলভ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে গঠিত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান সংসদ সদস্য ইশরাক হোসেন। একই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হাসান।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন