খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আ. লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আ. লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক


ইসমাইল খান টিটু:------

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় নাছির উদ্দিন আহমেদসহ আরও কয়েকজনকে আটক করা হয়। তবে অভিযানে মোট কতজন আটক হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে আটকের সংখ্যা ও বিস্তারিত তথ্য জানানো হবে।

অন্যদিকে, শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১১ দলের নেতাকর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযান এখনো অব্যাহত রয়েছে। অভিযানে মোট কতজনকে আটক করা হয়েছে, তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আ. লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আ. লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image


ইসমাইল খান টিটু:------

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় নাছির উদ্দিন আহমেদসহ আরও কয়েকজনকে আটক করা হয়। তবে অভিযানে মোট কতজন আটক হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে আটকের সংখ্যা ও বিস্তারিত তথ্য জানানো হবে।

অন্যদিকে, শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১১ দলের নেতাকর্মীরা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযান এখনো অব্যাহত রয়েছে। অভিযানে মোট কতজনকে আটক করা হয়েছে, তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন