খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আবু সাঈদ বেপারীর গভীর শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আবু সাঈদ বেপারীর গভীর শ্রদ্ধাঞ্জলি

ইসমাইল খান টিটু:----

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সাঈদ বেপারী।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের এক বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সুসংহত করা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব ও কর্মময় জীবন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আবু সাঈদ বেপারী আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের নেতৃত্বে মতলবের জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ রয়েছেন।

তিনি বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

পরিশেষে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।

আপনার মতামত লিখুন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আবু সাঈদ বেপারীর গভীর শ্রদ্ধাঞ্জলি
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আবু সাঈদ বেপারীর গভীর শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:----

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সাঈদ বেপারী।


তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের এক বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সুসংহত করা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্ব ও কর্মময় জীবন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


আবু সাঈদ বেপারী আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের নেতৃত্বে মতলবের জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ রয়েছেন।


তিনি বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।


পরিশেষে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন