মতলব উত্তর প্রতিনিধি:------
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলার আসামি মো. ফিরোজ বাবু (৩৬) গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার এখলাছপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মোঃ ফিরোজ বাবুকে গ্রেপ্তার করে। তিনি এখলাছপুর ইউনিয়নের বেপারীবাড়ি এলাকার মজিবুর রহমান বেপারীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ফিরোজ বাবুর বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজা-সংক্রান্ত মাদক মামলা ১৫টি, ডাকাতির মামলা ৩টি এবং অন্যান্য অপরাধে ১টি মামলা রয়েছে। ডাকাতির তিনটি মামলার মধ্যে দুটি পূর্বের এবং একটি বর্তমান মামলা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন