মতলব উত্তর প্রতিনিধি:----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হত্যা, ৯ ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলার আসামি হিসেবে অভিযুক্ত আলোচিত নাহিদকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ (৩০) মোঃ হান্নান গাজীর ছেলে। তিনি উপজেলার মোহনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার গাজী বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদীরা নূরের তত্ত্বাবধানে এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী ও এএসআই (নিরস্ত্র) রবিউল হোসেন অংশ নেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, গ্রেপ্তারকৃত নাহিদের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন