খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান, সম্মাননা পেলেন মতলবের ত্রিশিকা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান, সম্মাননা পেলেন মতলবের ত্রিশিকা

ইসমাইল খান টিটু:---
নারায়ণগঞ্জে আয়োজিত এলকো ক্যামব্রিয়ান মেধা বৃত্তি পরীক্ষায় ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়ে সম্মাননা পেয়েছেন চাঁদপুরের মতলবের কৃতী শিক্ষার্থী ত্রিশিকা দাস আনসি। তার এ সাফল্যে পরিবার ও এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের এলকো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ শাখার উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের প্রায় ছয় শতাধিক বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণির প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে মেধা তালিকায় স্থান অর্জন করেন ত্রিশিকা দাস আনসি। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সন্তান। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমি পল্লী মডেল স্কুলের নার্সারি শাখার শিক্ষার্থী।

ত্রিশিকার বাবা রবীন্দ্র চন্দ্র পর্তুগাল প্রবাসী। মেয়ের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমার সন্তান নারায়ণগঞ্জের ভূমি পল্লী মডেল স্কুলের নার্সারি শাখা থেকে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে সম্মাননা অর্জন করেছে। বাবা হিসেবে সন্তানের এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে সে আরও বড় হয়ে ভালো কিছু করবে, এটাই আমার প্রত্যাশা।

ছোট্ট বয়সেই এমন সাফল্য অর্জন করে ত্রিশিকা দাস আনসি শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেননি, গর্বিত করেছেন নিজ এলাকার মানুষকেও।

আপনার মতামত লিখুন

ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান, সম্মাননা পেলেন মতলবের ত্রিশিকা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান, সম্মাননা পেলেন মতলবের ত্রিশিকা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:---
নারায়ণগঞ্জে আয়োজিত এলকো ক্যামব্রিয়ান মেধা বৃত্তি পরীক্ষায় ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়ে সম্মাননা পেয়েছেন চাঁদপুরের মতলবের কৃতী শিক্ষার্থী ত্রিশিকা দাস আনসি। তার এ সাফল্যে পরিবার ও এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের এলকো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ শাখার উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জের প্রায় ছয় শতাধিক বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণির প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে মেধা তালিকায় স্থান অর্জন করেন ত্রিশিকা দাস আনসি। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সন্তান। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমি পল্লী মডেল স্কুলের নার্সারি শাখার শিক্ষার্থী।

ত্রিশিকার বাবা রবীন্দ্র চন্দ্র পর্তুগাল প্রবাসী। মেয়ের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমার সন্তান নারায়ণগঞ্জের ভূমি পল্লী মডেল স্কুলের নার্সারি শাখা থেকে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে সম্মাননা অর্জন করেছে। বাবা হিসেবে সন্তানের এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে সে আরও বড় হয়ে ভালো কিছু করবে, এটাই আমার প্রত্যাশা।

ছোট্ট বয়সেই এমন সাফল্য অর্জন করে ত্রিশিকা দাস আনসি শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেননি, গর্বিত করেছেন নিজ এলাকার মানুষকেও।



খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন