খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার রামদা, তালা কাটার যন্ত্র, লোহার রড ও মুখোশ উদ্ধার; পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার  রামদা, তালা কাটার যন্ত্র, লোহার রড ও মুখোশ উদ্ধার; পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে

ইসমাইল খান টিটু/ লিয়াকত হোসেন:-

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর ২০২৬) রাতে মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গাজীরগাছতলা এলাকায় জনৈক সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড ও চারটি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পিপিরাকান্দি গ্রামের মৃত হামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।

সোমবার রাতে মতলব উত্তর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদীরা নূর এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র (কাটার), চারটি লোহার রড এবং চারটি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদীরা নূর জানান, অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার রামদা, তালা কাটার যন্ত্র, লোহার রড ও মুখোশ উদ্ধার; পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু/ লিয়াকত হোসেন:-

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর ২০২৬) রাতে মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গাজীরগাছতলা এলাকায় জনৈক সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড ও চারটি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পিপিরাকান্দি গ্রামের মৃত হামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।

সোমবার রাতে মতলব উত্তর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদীরা নূর এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র (কাটার), চারটি লোহার রড এবং চারটি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদীরা নূর জানান, অপরাধ দমনে মতলব উত্তর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন