ইসমাইল খান টিটু:-------
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬ পিস ইয়াবাসহ তিনজন এবং পৃথক অভিযানে আরও ৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন সুগন্ধি এলাকার রাঢ়ী বাড়ির একটি বসতঘরে অভিযান চালান। এ সময় সাইফুল সরকার (৩২), আফসার উদ্দিন বেপারী (৩৪) ও শাহ আলম (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই পুলিশ কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩ নং সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজারে ওসমান গনির চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জমির হোসেন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন