খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন মহসিন ভূঁইয়া

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন মহসিন ভূঁইয়া

ইসমাইল খান টিটু:-----

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা, সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বাগানবাড়ী ইউনিয়নসহ মতলব উত্তর উপজেলার সকল পরীক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলা সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা হচ্ছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, অর্জন করতে হবে বাস্তব জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলি। সময়কে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে নিজের স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ী হতে হবে।

তিনি আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা আসতে পারে। পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলেও মনোবল হারানো যাবে না। মনে রাখতে হবে, একটি ফলাফল কখনোই কারও ভবিষ্যৎ নির্ধারণ করে না। কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

মহসিন ভূঁইয়া বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওপর অযথা প্রত্যাশার চাপ না দিয়ে উৎসাহ, সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সবশেষে তিনি এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রত্যাশিত সাফল্য, সুস্বাস্থ্য এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন মহসিন ভূঁইয়া
0:00 0:00
1.0x
খবরের দর্পন

রোববার, ০১ নভেম্বর ২০২৬


শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন মহসিন ভূঁইয়া

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-----


এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা, সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বাগানবাড়ী ইউনিয়নসহ মতলব উত্তর উপজেলার সকল পরীক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলা সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা হচ্ছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, অর্জন করতে হবে বাস্তব জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলি। সময়কে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে নিজের স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ী হতে হবে।


তিনি আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা আসতে পারে। পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলেও মনোবল হারানো যাবে না। মনে রাখতে হবে, একটি ফলাফল কখনোই কারও ভবিষ্যৎ নির্ধারণ করে না। কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।


মহসিন ভূঁইয়া বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।


অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওপর অযথা প্রত্যাশার চাপ না দিয়ে উৎসাহ, সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।


সবশেষে তিনি এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রত্যাশিত সাফল্য, সুস্বাস্থ্য এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানান।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন