ইসমাইল খান টিটু:----
এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মামুন।
জাহাঙ্গীর আলম মামুন সুলতানাবাদ ইউনিয়নসহ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, কাঙ্ক্ষিত সাফল্য ও সুন্দর জীবন কামনা করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি প্রকৃত জ্ঞান অর্জন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
জাহাঙ্গীর আলম মামুন আরও বলেন, পরীক্ষার ফলাফল জীবনের সবকিছু নয়। কোনো শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারলেও হতাশ হওয়া যাবে না। ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের পাশে থাকতে হবে। তাদের মেধা ও যোগ্যতা বিকাশে উৎসাহ দিতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিশেষে তিনি এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
জাহাঙ্গীর আলম মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা
চেয়ারম্যান পদপ্রার্থী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন