ইসমাইল খান টিটু:--------
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় স্বনামধন্য ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন নয়) অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জুবায়ের মাহাথির নিলয়।
তিনি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম মামুনের সুযোগ্য সন্তান।
জানা যায়, জুবায়ের মাহাথির নিলয় ২০২৪ সালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তিনি স্বনামধন্য ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
ভবিষ্যতে মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান জুবায়ের মাহাথির নিলয়। তিনি মানুষের সেবা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন।
এদিকে তাঁর এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর মা হাওয়া আক্তার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মতলববাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর ছেলে ভবিষ্যতে একজন মানবিক মানুষ হয়ে দেশবাসীর সেবা করবে।
জুবায়ের মাহাথির নিলয়ের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন