ইসমাইল খান টিটু:------
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলবের কৃতী সন্তান, যুক্তরাষ্ট্রপ্রবাসী, প্রবাসী মতলব সমিতির সভাপতি, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে যাঁদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও অবদান রয়েছে, সেই সম্মানিত অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সকলের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নিঃসন্দেহে আনন্দের ও গৌরবের বিষয়। তবে শিক্ষাজীবনের এই সাফল্যই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এটি উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে একটি নতুন অধ্যায়ের সূচনা। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৃত জ্ঞান অর্জন, নৈতিক শিক্ষা, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। সময়ের সঠিক ব্যবহার, নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসকে সঙ্গী করে সামনে এগিয়ে যেতে হবে। মাদক, সন্ত্রাস, অনলাইন আসক্তি ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতায় একদিন পরিবার, সমাজ, মতলব তথা বাংলাদেশ আলোকিত হবে। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের পরিবার, জন্মভূমি ও দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।
পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, মতলব উত্তর ও দক্ষিণের মেধাবী শিক্ষার্থীরা দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং ভবিষ্যতে একটি শিক্ষিত, মানবিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন